Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

মেলান্দহে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

মেলান্দহে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে জেঠার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং আদ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মালিকা ডাঙা গ্রামে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৩ আগস্ট (বুধবার) সকাল ১১টার দিকে স্বামী লাল মিয়া বাড়িতে না থাকার সুযোগে তিন সন্তানের জননী হাসি বেগমকে (২৫) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তার জেঠা ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য বানু মিয়া (৫০)।

ভুক্তভোগীর স্বামী লাল মিয়া জানান, তিনি জীবিকার তাগিদে অটো চালাতে বের হলে এ ঘটনা ঘটে। বৃষ্টির দিনে বাড়ির বাইরে লোকজন কম থাকায় পান খাওয়ার ছলে বানু মিয়া তার স্ত্রীকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

ঘটনার পরদিন রাতে স্থানীয় কতিপয় বিষয়টি মীমাংসার নামে হাত ধরে মাফ নিয়ে সমাধান করার চেষ্টা করেন। ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপ না নিতে চাপ প্রয়োগ করা হয়। পরে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসলে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে মেলান্দহ বাজার থেকে বানু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.