সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার ভোর ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন, ২৬ বীর এর নেতৃত্বে ৫ নং পিংনা ইউনিয়নের কাউয়ামারা ও ৪ নং আওনা ইউনিয়নের স্থল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে ৪ জনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন : ১। মোঃ আলাল (২৬), পিতা- মোঃ ঠান্ডু মিয়া, গ্রাম-কাউয়ামারা, থানা: সরিষাবাড়ী।
২। মোঃ দুলাল (২৫), পিতা- মোঃ ঠান্ডু মিয়া, গ্রাম- কাউয়ামারা, থানা: সরিষাবাড়ী।
৩। মোঃ শামীম (২৭), পিতা- মোঃ আব্দুল আজিজ, গ্রাম- স্থল, থানা: সরিষাবাড়ী।
৪। মোঃ শ্রাবণ (১৮), পিতা- মোঃ ইসমাইল, গ্রাম- কাউয়ামারা, থানা: সরিষাবাড়ী।
অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে বাটন ফোন- ৫টি, অ্যান্ড্রয়েড ফোন ৯টি, আইফোন ১টি, সিমকার্ড ৪১টি, মেমোরি কার্ড ২টি, ডেবিট/ক্রেডিট কার্ড ৪টি, পাসপোর্ট ২টি, জাতীয় পরিচয়পত্র ৫টি, ল্যাপটপ ১টি –সিপিইউ ২টি,মনিটর ১টি ও নগদ টাকা ২০,৪২৯ টাকা।
অভিযান শেষে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের তারাকান্দি তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী আরও জানান, এরা জুয়া খেলে কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছে। প্রত্যকেই বাড়ি করছে। সবার বাড়িই রাজ প্রাসাদ। তন্মধ্যে সুনত্যুলার ২ ছেলে জুয়ারি রাজ প্রাসাদ করেছে। কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছে। আরও অনেকেই জড়িত।
যুব সমাজকে রক্ষা করার জন্য এদের দ্রুত গ্রেফতার করা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।




