Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

জলাবদ্ধতায় সহস্রাধিক বিঘা জমিতে আবাদ অনিশ্চিত

জলাবদ্ধতায় সহস্রাধিক বিঘা জমিতে আবাদ অনিশ্চিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের ইসলামপুরের ধর্মকুড়া গ্রামে সহস্রাধিক বিঘা জমি কয়েক মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। ফলে শত শত কৃষকের জমিতে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে।

Advertisement

ইসলামপুর সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধর্মকূড়া গ্রামের সহস্রাধিক বিঘা জমি দীর্ঘদিন ধরে পানিতে ডুবে আছে। আশপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা কয়েক মাস ধরে স্থায়ী হয়ে জমিতে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কয়েকশত কৃষক চরম হতাশায় ভুগছেন।

এলাকাবাসী জানান, বছরের পর বছর বন্যা ও বর্ষার পানি নামলেও জমি থেকে পানি বের হওয়ার সঠিক ব্যবস্থা নেই। এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। চাষাবাদ বন্ধ থাকায় অনেকের পরিবার জীবিকার সংকটে পড়েছে।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে যোগাযোগ করলে তিনি (এসিল্যান্ড) মো. রেজওয়ান ইফতেখারকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠান।

পরে এসিল্যান্ড সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সমাধানের বিষয়ে ইউএনও’র সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. জাকিউল করিম এবং এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গসহ  এলাকার কৃষকেরা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.