বিশেষ প্রতিনিধি ||
মাদারগঞ্জে রবিবার বিকেল ৫টায় চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পরিষদের সদস্য এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়। সংগঠনের সার্বিক দিকনির্দেশনায় এ আয়োজনের নেতৃত্ব দেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সচিব শিবলুল হাসান মাস্টার, পরিচালক সাইদুর রহমান এবং অন্যান্য সদস্যবৃন্দ। এসময় বক্তারা পরীক্ষার্থী সদস্যদের অনুপ্রাণিত করে বলেন, শিক্ষা জীবনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। মানবসেবা শুধু একটি কাজ নয়, এটি একটি মহৎ দায়িত্ব এবং ইবাদতের অংশ। সমাজের যে সকল তরুণ নিঃস্বার্থভাবে সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে কাজ করে যাচ্ছে, তারাই সমাজ পরিবর্তনের অগ্রদূত। একজন শিক্ষার্থীর হাতে একটি খাতা কিংবা একটি কলম তুলে দেওয়ার মাধ্যমে তার ভবিষ্যতের পথ সুগম করা যায়। বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টাই সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়।
শিক্ষাসামগ্রী হাতে পেয়ে পরিষদের পরীক্ষার্থী সদস্যগণ আনন্দিত হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের প্রতি। আয়োজকগণ জানান, এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদের মাদারগঞ্জ পৌরসভার সকল স্বেচ্ছাসেবক এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




