Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ এবং মাদকসহ গ্রেফতার ১

মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ এবং মাদকসহ গ্রেফতার ১

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নাশকতা ও মাদক মামলায় পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে কামরুল ইসলাম (৪২) ও শেখ মনির সরকার (৩০)-কে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়া (২৬)-কে মাদক মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

থানা সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় গ্রেফতার কামরুল ইসলাম হাটমাগুড়া এলাকার জহরুল হকের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং স্থানীয় একটি ওষুধের দোকানের মালিক। তার পরিবার দাবি করেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, শেখ মনির সরকার গুনারীতলা ইউনিয়নের দিকপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য। তিনি অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের চাউল বিতরণের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করার পর তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

এছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ হৃদয় মিয়াকে গ্রেফতার করে ফাঁড়ি থানা পুলিশ।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, “তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কামরুল ও মনিরকে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.