জামালপুর শহর প্রতিনিধি||
ছাত্র-জনতার গণঅভ্যুথান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় শহরের ফৌজদারি মোড়ে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে তালুকদার মার্কেট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের আমির ও জামালপুর-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার।
তিনি বক্তব্যে বলেন, দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। রাসুলুল্লাহ (সা.) আইয়ামে জাহিলিয়াতের যুগে কুরআনের আলোয় সমাজ পরিবর্তন করেছিলেন। আমরাও তার পথ অনুসরণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনায় অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও অন্যায়কারীদের সুযোগ দেওয়া হবে না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আছিমুল ইসলাম
শহর জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হুদা মাসুম
সদর উপজেলা জামায়াতের আমির শরিফুল ইসলাম
সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান
এবং অন্যান্য নেতারা।।
বক্তারা ইনসাফ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।
সমাবেশ ও মিছিলে বিভিন্নস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।




