Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

সংকটাপন্ন প্রসূতিকে হাসপাতালে পৌঁছাল পুলিশ, স্থানীয়দের কৃতজ্ঞতা

সংকটাপন্ন প্রসূতিকে হাসপাতালে পৌঁছাল পুলিশ, স্থানীয়দের কৃতজ্ঞতা

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে এক প্রসূতি মায়ের ডেলিভারির সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন মেলান্দহ থানার পুলিশ সদস্যরা। সময় মতো পুলিশের এই সহযোগিতা না পেলে ঘটতে পারত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই) দুপুরের দিকে মেলান্দহ উপজেলার ৫নং নয়ানগর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে হঠাৎ প্রসব ব্যথা ওঠে বারেক মিয়ার মেয়ে বৃষ্টি বেগমের। বৃষ্টি বেগমের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন এ সময় অস্থির হয়ে পড়েন। বৃষ্টি বেগমের শারীরিক অবস্থা সংকটাপন্ন হতে থাকলে স্থানীয়রা দ্রুত মেলান্দহ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেলান্দহ থানার একটি টহল দল ও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত আলোকদিয়া গ্রামে পৌঁছান। পুলিশ সদস্যরা নিজ উদ্যোগে প্রসূতিকে জামালপুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসকরা জানান, সময় মতো হাসপাতালে পৌঁছানোর কারণে নরমাল ডেলিভারি সম্ভব হয় এবং বৃষ্টি বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে হাসপাতালে আছেন।

এলাকাবাসীর একজন বলেন, আত্মীয়-স্বজনরা যখন দিশেহারা, তখন পুলিশ দ্রুত এসে শুধু সহযোগিতা করেনি, সাহসও দিয়েছে। মা ও বাচ্চা দু’জনই সুস্থ আছে এটা পুলিশের মানবিকতার বড় উদাহরণ।

এ প্রসঙ্গে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই এবং প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিই। আল্লাহর রহমতে নরমাল ডেলিভারি হয়েছে। পুলিশ সবসময় মানুষের পাশে আছে, এ ধরনের কাজ করতে পেরে আমরা গর্বিত।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.