Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

অর্থ আত্মসাতের অভিযোগে ফেসবুকে অপপ্রচার: জামালপুর সদর থানায় জামায়াত নেতার জিডি

অর্থ আত্মসাতের অভিযোগে ফেসবুকে অপপ্রচার: জামালপুর সদর থানায় জামায়াত নেতার জিডি
স্টাফ রিপোর্টার : জামালপুরের ‘এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতাল লিঃ’-এর নামে এবং এর পরিচালকদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ০১/০৭/২০২৬ তারিখে হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এবং জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো: সুলতান মাহমুদ (৩৮) বাদী হয়ে এই জিডিটি করেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ৩০/০৬/২০২৬ খ্রিষ্টাব্দে আনুমানিক রাত ১১:৩০ ঘটিকায় বাদী হাসপাতালে অবস্থানকালে দেখতে পান যে, অজ্ঞাতনামা ব্যক্তি ‘Evergreen Jamalpur’ নামক একটি ফেসবুক পেজ থেকে হাসপাতালের বিরুদ্ধে এবং বাদী ও অন্যান্য পরিচালকদের জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য পোস্ট করেছে।
আবেদনকারী জিডিতে উল্লেখ করেন, এই ধরনের অপপ্রচারের ফলে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের বড় ক্ষতির আশঙ্কায় এবং পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার সুবিধার্থে বিষয়টি জিডিভুক্ত করেন বলে তিনি জানান। এ বিষয়ে জানতে চাইলে তিনি মুক্তকালকে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি উক্ত ফেইসবুক পেইজের এডমিনের ব্যাপ্যারে পরবর্তীতে কোন তথ্য উপাত্ত পেলে মামলা করবেন বলে হুশিয়ারী প্রদান করেন।
Advertisement