Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
জামালপুর

জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

জামালপুরে জামায়াতের উপজেলা  দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর উপজেলা দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গ্রামে গ্রামে কমিটি গঠন করতে হবে, সর্বস্তরের মানুষকে জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য বুঝাতে হবে, আমরা কি করতে চাই তা জনগণকে জানাতে হবে।

জেলা আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, এডভোকেট সুলতান মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, জেলা এইচ আর ডি সেক্রেটারি আশেক মাহমুদ শান্ত, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কুদরতে খোদা সহ জেলা ও উপজেলা দায়িত্বশীলবৃন্দ।

Advertisement

Advertisement

Leave a Comment

Your email address will not be published.