Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

জাবিপ্রবিতে শিবিরের তরফে মধ্যাহ্ন ভোজের আয়োজন

জাবিপ্রবিতে শিবিরের তরফে মধ্যাহ্ন ভোজের আয়োজন

বেলাল হোসাইন, জাবিপ্রবি প্রতিনিধি ||

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মের প্রায় ৮০০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ আয়োজন করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মান রেখে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ আয়োজন করা হয়।

এবিষয়ে শিবিরের পক্ষ থেকে মোহাম্মদ মুরসালিন জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা ঈদ পরবর্তী মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে প্রায় ৮০০ জন অংশগ্রহণ করেছে।
তিনি আরও বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি চায় না এজন্য তাদের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি সম্মান রেখে আমরা গেইটের সামনে আয়োজন করেছি। এজন্য সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সাধুবাদ জানিয়েছে।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আরমান আলিফ বলেন, ‘ আমরা এখানে দেখলাম তারা মূলত দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের কেন্দ্র করে। সবাই আমরা সুশৃঙ্খলভাবে খাবার খেয়েছি। এখানে ছাত্রদল, ছাত্রশিবিরসহ হিন্দু মুসলিম, খৃস্টান সকলকে খাবার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমি চাই ছাত্রশিবির যেভাবে আয়োজন করেছে ছাত্রদলসহ বাকি দলগুলো যেন বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধা রেখে এমন শিক্ষার্থীবান্ধব প্রোগ্রামের আয়োজন করে।

উল্লেখ্য, গত ঈদুল আযহা উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে একটি গরু এবং দুটি খাসি কুরবানি দেওয়া হয়। ঈদের পরের দিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ক্যাম্পাসের আশেপাশের দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য কুরবানির গোশত সংরক্ষণ করে আজকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.