Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

জামালপুরে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১৭ শিক্ষার্থী

জামালপুরে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১৭ শিক্ষার্থী

জামালপুর প্রতিনিধি||

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি দড়িপাড়া এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার (২৫ জুন) গভীর রাতে কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে অধ্যক্ষসহ প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারী কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা লাগিয়ে পালিয়ে যান।

Advertisement

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের জন্য অর্থ নিলেও শেষপর্যন্ত কোনো কাগজপত্র সরবরাহ করেনি। ফলে তারা দীর্ঘ প্রতীক্ষার পর হতাশ হয়ে ফিরে যায়। কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তাকে কলেজ ভবনে তালা লাগিয়ে আত্মগোপনে থাকতে দেখা যায়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, “যদি প্রমাণসহ লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর জামালপুর জেলার ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.