Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজে মিলাদ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজে মিলাদ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিল্লাল হোসাইন, জামালপুর ||

জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের বার্ষিক মিলাদ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার(২৩ জুন) সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর মো: আব্দুর রাজজাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন প্রতিষ্ঠনটির চেয়ারম্যান এড. নাজমুল হক সাইদী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি বক্তব্য দেন জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভাইস চেয়ারম্যান মো: সুলতান মাহমুদ, নির্বাহী পরিচালক মোহাম্মদ সুলতান মাহমুদ খান, অবসরপ্রাপ্ত দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন কলেজের একাডেমিক অ্যাফেয়ার্স, পরিচালক জিল্লুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী মো: আজিজুল হক। জাতীয় সংগীত পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থীর সাবরিনা জাহান অনাদী ও তার দল। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ ফয়সাল। বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে অত্র কলেজের ছেলেরা-ছেলেদের, মেয়েরা-মেয়েদের। মানপত্র পাঠ করবে একাদশ শ্রেণীর শিক্ষার্থী শাহ মেহেরিন বিনতে মেজবাহ।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মনিরা খাতুন, শহিদুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন একাদশ সাবরিনা জাহান অনাদী,ইয়াসিন বাবু। বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য দেন গুলে জান্নাত, নাজমুল ইসলাম। দেশত্মবোধক গান পরিবেশন করেন শান্ত মিয়া ও তার দল।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ ও চেয়াম্যান। এবং বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.