Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

জামালপুরকে শিল্পকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে তুলতে হবে

জামালপুরকে শিল্পকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে তুলতে হবে

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জামালপুরের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত করেছেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় পল্টনে অবস্থিত তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় দেশ, রাজনীতি ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

অবহেলিত জামালপুর জেলাকে নদী ভাঙন মুক্ত করে শিল্পকেন্দ্রিক উৎপাদনমুখী মডেল জেলা হিসেবে গড়ে তুলতে বহুবিধ পরিকল্পনা ও ইচ্ছার কথা গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন এ এস এম আব্দুল হালিম।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের গোলাম মওলা, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ শাহযাদা, বাংলাদেশের আলোর মুশফিকুর রহমান বাদল, দৈনিক জনতার শাহিদুর রহমান শাহিদ, একুশে বানীর মাহবুবুর রশীদ মহব্বত, বিটিভির তানিয়া আকতার, বাংলাদেশের আলোর আসলাম ইকবাল, মেহেদী হাসান মাহিম, মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান ও মো. ফজলুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবদিকরা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.