Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
মুক্তদেশ

বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ২৪.৭৩ শতাংশ বেড়েছে: আসিফ মাহমুদ

বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ২৪.৭৩ শতাংশ বেড়েছে: আসিফ মাহমুদ

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৩০ মে) নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান তিনি।

Advertisement

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৩৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। যা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রায় ২০২ কোটি ডলার আসল বাবদ পরিশোধ করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ে ১৬৬ কোটি ডলার-অর্থাৎ ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি ছিল।

এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি জুলাই-এপ্রিল মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের মোট ৩৩৭ কোটি ডলার পরিশোধ করেছিল। চলতি অর্থছরের প্রথম ১০ মাসে ৩৫০ কোটি ডলার পরিশোধ করেছে।

ইআরডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) বাংলাদেশে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ মোট পরিশোধ করেছিল প্রায় ২৮১ কোটি ডলার। যার তুলনায়, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের পরিশোধ বেড়েছে ২৪ দশমিক ৭৩ শতাংশ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.