Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
মুক্তদেশ

মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা

মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা

মাইলেজ বিলের দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (লোকো মাস্টার, গার্ড, টিটিই)। যার ফলে বন্ধ হবে সারাদশের ট্রেন চলাচল।

রেলের আন্দোলনরত কর্মীরা জানান, চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫ শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘণ্টার চেয়ে অনেক বেশি ডিউটি করতে হয়। শুধু তাই নয় তাদের সাপ্তাহিক ছুটিও নেই।

Advertisement

এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়।

এরপর থেকেই আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রেলের রানিং স্টাফরা। এর আগেও ওভার টাইম ডিউটি না করা, রেলভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা।

বারবার মিটিংয়ের পরও কোনো লাভ হয়নি। সর্বশেষ চলতি মাসের শুরুতে ২৮ তারিখের মধ্যে দাবি না মানা হলে রেল ধর্মঘটের ডাক দেয় রানিং স্টাফ ঐক্য পরিষদ। এখনও কোনো সমাধান না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছেন রানিং স্টাফরা। যার ফলে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হবে।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.