Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:10 pm
ফিচার

ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে ফেরাবেন

ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে ফেরাবেন

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে নিয়ম ভাঙার অভিযোগে প্রতিবছরই বহু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়। কিন্তু জানেন কি ব্যান হওয়া হোয়াটসঅ্যাপও ফিরে পাওয়া সম্ভব?

চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো।

Advertisement

প্রথমে আপনাকে দেখতে হবে কেন আপনার অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে। তার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রথমে সেটিংসে যেতে হবে। সেখান থেকে হেল্প ও টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি নির্বাচন করুন। যদি বিশ্বাস করেন যে নিয়ম ভাঙা হয়নি এবং ভুলবশত আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হয়েছে, তাহলে কয়েকটি ধাপ অনুসরণ করুন।

১. হোয়াটসঅ্যাপ খুলুন। দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যানের নোটিফিকেশন।
২. ‘Request a Review’ অপশনটি ট্যাপ করুন।
৩. আপনার ফোনে যে ওটিপি যাবে, সেটি দিন।
৪. ভেরিফিকেশনের পর রিভিউয়ের রিকোয়েস্ট করুন।
৫. এরপর লিখুন নিজের বক্তব্য।

আপনি নিজের বক্তব্য মেইল মারফতও জানাতে পারেন। আবেদন করতে পারেন ব্যানের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য। অবশ্যই সেখানে নিজের ফোন নম্বর (দেশের কোড-সহ) এবং অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণ লিখবেন।

এরপর তারা বিষয়টি খতিয়ে দেখবে। যদি সেখানে প্রমাণিত হয় যে নিয়ম ভাঙার কারণেই অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, তাহলে ফেরত পাবেন না।

যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে ফের চালু হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.