Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষক ইলিয়াস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

ইলিয়াস উদ্দিন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোমেনাবাদ গ্রামের বাসিন্দা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন তিনি।

এ সংক্রান্ত আদেশ কপিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ৫ আগস্ট থেকে ইলিয়াস উদ্দিন কর্মস্থলে অনুপস্থিত আছেন। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার আবেদন করেন। কিন্তু অসুস্থতার কোনো প্রমাণাদি পাঠাননি। ফলে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে তাকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, ইলিয়াস উদ্দিনকে পলাতক হিসেবে চিহ্নিত করে এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ইলিয়াস উদ্দিনের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার মোমেনাবাদ এলাকা বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি মির্জা আজমের এপিএস থাকার সময় বিপুল অর্থবিত্তের মালিক হন। আর ওই বিশ্ববিদ্যালয়ে মির্জা আজমের একক কর্তৃত্ব ছিল। তার প্রভাবে যোগ্যতা না থাকার শর্তেও বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে ইলিয়াসের চাকরি হয়েছিল।

শুধু তাই নয়, ইলিয়াসের স্ত্রী আফসানা আক্তারকেও অ্যাডহক ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সেকশন কর্মকর্তা পদে নিয়োগ দেন তিনি। আওয়ামী লীগের আমলে এই দম্পতি ঠিকমতো ক্যাম্পাসে আসতেন না। ছুটি ছাড়াই তারা বিদেশ ভ্রমণ করতেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা গ্রহণের সাহস পায়নি। তারা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। ইলিয়াসের কর্মস্থল মেলান্দহ হলেও অধিকাংশ সময় রাজধানী ঢাকায় নিজ ফ্ল্যাটে থাকতেন।

এসব বিষয়ে জানতে ইলিয়াসের ফোনে একাধিকবার কল হলে বন্ধ পাওয়া যায়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.