Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

জামালপুরে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

জামালপুরে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার||

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ সোমবার দুপুরে জামালপুর শহর ও সদর শাখার উদ্যোগে পিটিআই মোড় থেকে মিছিলটি শুরু হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির আব্দুস সাত্তার।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বিকল্প নেই।

জেলা শাখার সেক্রেটারি আবদুল আওয়াল বলেন, আগামী নির্বাচনে উভয়পক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। এতে সকল দল সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

জামালপুর শহর শাখার আমির আল ইমরান সুজন বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। সরকারের প্রভাবমুক্ত নির্বাচনই পারে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। এই সরকারের দমননীতি দেশের তরুণ সমাজ মেনে নেবে না।

এছাড়াও মিছিলে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Advertisement