Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:05 pm
জামালপুর

ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর

ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর

জামালপুর প্রতিনিধি ||

জামালপুরের ইসলামপুর উপজেলার আমডাংগা এলাকায় ডেফলা সেতুর নিচে অবাধে চলছে জমজমাট জুয়ার আসর। জুয়াবোর্ড পরিচালনা করছে এলাকার শক্তিশালী সিন্ডিকেট।

Advertisement

ডিগ্রীরচর পুলিশ ফাঁড়ি থেকে দুই কিলোমিটারের মধ্যে রমরমা জুয়ার আসর চললেও এটা বন্ধে কোনো ভূমিকা লক্ষ করা যায় না। তবে অভিযোগ রয়েছে, ওপর মহলকে ম্যানেজ করেই চালাচ্ছে এ অনৈতিক কর্মকাণ্ড।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ঈদ ও বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বিনোদনের নামে চলে আসছে জুয়া আসর। এলাকার উঠতি যুবক, আলোচিত জুয়াড়িরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে।

দূর-দূরান্ত থেকে আসা জুয়াড়িরা এখানে লাখ লাখ টাকার হাত বদল করছে এবং এ চক্রের ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়ে হচ্ছেন নিঃস্ব। একটি সংঘবদ্ধ চক্র মিলে সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছে নিষিদ্ধ জুয়ার আসর। এ জুয়াকে কেন্দ্র করে এ অঞ্চলের অভিভাবক ও তাদের পরিবার উদ্ধিগ্ন হয়ে পড়েছেন।

এ বিষয়ে জুয়াবোর্ড মালিকদের সাথে কথা বলতে চাইলে তারা জানান, প্রশাসন ম্যানেজ করেই জুয়ার আসর চালানো হচ্ছে। ঈদ উপলক্ষে একটু চলবেই। আপনারা চাইলে সংবাদ প্রকাশ করতে পারেন।

এ প্রসঙ্গে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.