Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
জামালপুর

মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ এর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, তথ্যসেবা কর্মকর্তা দিপা খাতুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী, এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথি দলের কিশোরী সরস্বতী রানী।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement