Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

সরিষাবাড়ীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

সরিষাবাড়ীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের সরিষাবাড়ীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন।

আরও বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানা’র অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, সরিষাবাড়ী সাব-রেজিষ্টার মহসীন উদ্দীন, চর ছাতারিয়া ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.