Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
জামালপুর

মেলান্দহে ঈদ সামগ্রী ও ইফতার মিল বিতরণ

মেলান্দহে ঈদ সামগ্রী ও ইফতার মিল বিতরণ

জামালপুর প্রতিনিধি ||

জামালপুরের মেলান্দহে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার মিল বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ।

Advertisement

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মেলান্দহ সদর ফাজিল মাদ্রাসা মাঠে ঈদ সামগ্রী ও নয়ানগর ইউনিয়নের বিভিন্ন মসজিদে ইফতার মিল বিতরণ করা হয়।

সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ২৮০ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী মধ্যে ছিল চাউল, আলু, ছোলা, ডাল, ভোজ্য তেল,চিনি,চিড়া। মসজিদে ইফতার এর মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, পেঁয়াজু।

এ সময় উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ।

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ জানান, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই এতিম শিশু প্রতিপালন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলায় ৫০০ প্যাকেট ঈদ সামগ্রী ও ৬৬০০ ইফতার মিল বিতরণ করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.