Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

মেলান্দহে পুলিশের অভিযান, বাড়ি থেকে ২৩০ পিস ইয়াবা উদ্ধার

মেলান্দহে পুলিশের অভিযান, বাড়ি থেকে ২৩০ পিস ইয়াবা উদ্ধার

সাজ্জাদ হোসেন শাহিন, মেলান্দহ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক দম্পতি বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশের একটি দল উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর আদিয়ারপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে জুলহাস উদ্দিন (৪২) ও তার স্ত্রী মোরশেদা বেগম (৩৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দিক দিয়ে পালিয়ে যান।

Advertisement

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ১৯০ পিস গোলাপি রঙের এবং ৪০ পিস সবুজ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পলাতক দুজন হলেন—মো. জুলহাস উদ্দিন (৪২), পিতা আব্দুল মজিদ এবং তার স্ত্রী মোরশেদা বেগম (৩৮)। তারা দুজনই হাজরাবাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর আদিয়ারপাড়া এলাকার বাসিন্দা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement