Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

মেলান্দহে অভিযুক্ত মাদক বিক্রেতা ও পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

মেলান্দহে অভিযুক্ত মাদক বিক্রেতা ও পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ উপজেলার ৭ নং চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা উত্তরপাড়া এলাকার বাসিন্দা রুমি আক্তার উর্মিলীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও এখনো তাকে আইনের আওতায় আনা হয়নি।স্থানীয়দের দাবি, রুমি আক্তার উর্মিলীর বিরুদ্ধে মেলান্দহ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার বিস্তার ঘটাতে তিনি বিভিন্ন এলাকায় ২০ থেকে ২৫ জন নারী-পুরুষকে বিক্রয়কর্মী হিসেবে ব্যবহার করেন। বিশেষ করে নারী সদস্যদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

Advertisement

এছাড়া একটি ফৌজদারি মামলায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও দাবি করেন এলাকাবাসী।স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বর্তমানে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চললেও পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে চলাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেনি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”

Advertisement