স্টাফ রিপোর্টার||
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন।
নির্বাচন অনুষ্ঠিত হয় জামালপুর জেলা স্কুলে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটার সংখ্যা ছিল ১২০ জন, এর মধ্যে ১১৪টি ভোট কাস্ট হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী- অধ্যাপক হারুনুর রশিদ ও মো. মোস্তাফিজুর রহমান বাপ্পি।
এতে মোস্তাফিজুর রহমান বাপ্পি ৮৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন, অন্যদিকে অধ্যাপক হারুনুর রশিদ পান ২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফুল ইসলাম বুলবুল ও এবিএম মাকসুদুর রহমান সোহেল। এতে সোহেল ৬২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, আর বুলবুল পান ৫২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ ও মো. রেজাউল করিম রেজা। এতে রেজাউল করিম রেজা ৭৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, আর সবুজ পান ৩৯ ভোট।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। সকাল থেকেই নির্বাচনী স্থানে ছিল উৎসবমুখর পরিবেশ, ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচনে অংশগ্রহণ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।




