সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জে অনুমোদনহীনভাবে স মিল (করাত কল) পরিচালনার দায়ে তিন করাত কল মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীনভাবে পরিচালিত করাত কলগুলো পরিদর্শন করা হয়। এ সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তিন মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে সংশ্লিষ্ট করাত কল মালিকদের দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে বৈধ লাইসেন্স নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এসব করাত কলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।”




