Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
ময়মনসিংহ বিভাগ

শেরপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

মুক্তকাল ডেস্ক||

শেরপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

শনিবার (২১ জুন) বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা বেপারীপাড়া নদীর পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম মো. আক্তার হোসেন (৩০)। তিনি হাতিআগলা গ্রামের মো. তোফায়েল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত রাতে ব্যক্তিগত কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় আক্তার। গভীর রাতেও সে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের সদস্যরা।

পরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা বেপারীপাড়া নদীর পাড়ে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.