Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
ময়মনসিংহ বিভাগ

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

মুক্তকাল ডেস্ক ||

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আজিজুল ইসলাম (২৭) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাখলা নদীতে অভিযান চালায় প্রশাসন। এ সময় নদীর নাজিরপুর সেতু সংলগ্ন এলাকায় বালুভর্তি একটি নৌকা আটক করা হয়।

ঘটনাস্থলেই মো. আজিজুল ইসলামকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, “নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.