Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
মুক্তদেশ

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু

মুক্তকাল ডেস্ক ||

চলতি বছর হজপালনে সৌদি আরবে গিয়ে ৩৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ২৩ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় এবং একজন জেদ্দায়।

Advertisement

শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি হওয়া হজযাত্রীর সংখ্যা ২৫ জন।

এ বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালন করেছেন।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন সৌদি আরবে যান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.