Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
মুক্তদেশ

“তাদের একটাই অপরাধ ছিল তারা গণতন্ত্র চাইত, অধিকার চাইত” জামায়াত নেতাদের ফাঁসি নিয়ে বিএনপি মহাসচিব

“তাদের একটাই অপরাধ ছিল তারা গণতন্ত্র চাইত, অধিকার চাইত” জামায়াত নেতাদের ফাঁসি নিয়ে বিএনপি মহাসচিব

muktokal news - 10

স্বৈরাচার হাসিনার আমলে বিরোধী নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের আমলে নেতাকর্মীদের পালিয়ে থাকতে হয়েছে। ভয়াবহ নির্যাতন থেকে বেগম জিয়াও রেহাই পাননি। স্লো-পয়জনিং দিয়ে বেগম জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল, পরিত্যক্ত কারাগারে খুব খারাপ হয়ে যায় বেগম জিয়ার শারীরিক অবস্থা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হাসিনা পালিয়ে গেলে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হয় বিদেশে। তার জন্য সবাই দোয়া করবেন যেন, তিনি সুস্থ হন দ্রুত।’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ধামরাই বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘বিএনপিকে ভাঙতে চেয়েছিল, একমাত্র শাহজাহান ওমর ছাড়া কাউকে ভাঙতে পারেনি।  আমাদের সাথে যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছেন তাদের রেহায় দেয় নাই, এমনকি আলেম ওলামাদেরও রেহাই দেয় নাই।

Advertisement

তিনি বলেন,  আমরা ভুলে যাই নাই সেই শাপলা চত্ত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা, আমরা ভুলে যাই নাই জামায়াতে ইসলামীর নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা, আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসিতে ঝোলানোর কথা। কোন অপরাধ ছিল না তাদের। তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইত, অধিকার চাইত। তারা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করত।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.