Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
মুক্তদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনা জামায়াত আমিরের

খালেদা জিয়ার সুস্থতা কামনা জামায়াত আমিরের

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফর নিরাপদ ও সফল হওয়ার দোয়া করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির। সোমবার সন্ধ্যায় একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দোয়া ও শুভকামনা জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফর নিরাপদ হোক, সফল হোক। আল্লাহ তায়ালা তাঁকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। আমীন।”

Advertisement

খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগছেন। তাঁর বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।

মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) থেকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করেছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.