Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
মুক্তদেশ

কোনো অবস্থাতেই মাংস-ডিম আমদানি করতে চাইনা: মৎস্য উপদেষ্টা

কোনো অবস্থাতেই মাংস-ডিম আমদানি করতে চাইনা: মৎস্য উপদেষ্টা

কোনো অবস্থাতেই আমরা মাংস-ডিম আমদানি করতে চাই না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

Advertisement

ফরিদা আখতার বলেন, ‘এই ধরণের আমদানির ফলে সংক্রামক রোগ জেনেটিক ডিজিজ দেশে প্রবেশের আশঙ্কা থাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান গরুর মাংসের দাম সস্তা করানোর কথা বলে আমদানির জন্য অনুরোধ করে থাকেন। এভাবে আমদানি করলে দেশীয় খামার ধ্বংস হয়ে যাবে।’

তিনি বলেন, ‘অনেক সময় বাণিজ্য মন্ত্রণালয় মাংস ও ডিম আমদানি করতে চায়। আমদানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যেন পরামর্শ গ্রহণ করা হয় তা নিশ্চিত করতে দ্রুতই বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে খামারিদের সুবিধার জন্য কৃষি ব্যাংকের আদলে মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক করতে চাই বলে জানিয়েছেন প্রাণিসম্পদ উপদেষ্টা।

তিনি বলেন, এ ব্যাংক গঠিত হলে খামারিরা ঋণের সুবিধা গ্রহণ করে একদিকে যেমন তাদের আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি পাবে।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.