Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
মুক্তদেশ

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়।

Advertisement

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনগুলো জমা দেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়।

এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছিলেন, গত মাসে আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা আমাদের কাজের কারণে পারিনি। কারণ আমরা মাঠে গিয়েছি, লোকজনের সঙ্গে কথা বলেছি।

বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে আমরা কথা বলেছি, অনলাইনে আমরা মতামত নিয়েছি। প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে। এখন এর বাইরে আমি কিছু জানাতে পারব না।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.