Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
মুক্তদেশ

একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন: শফিকুল আলম

একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Advertisement

প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। আর আল্লাহ জানে, একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’

নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। নতুন এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে দেখা যেতে পারে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম। পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন উপদেষ্টা হন নাহিদ ইসলাম।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.