Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
মুক্তদেশ

ধর্ম ও শহীদদের টেনে দু’একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে: রিজভী

ধর্ম ও শহীদদের টেনে দু’একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে: রিজভী

যে কোন ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু’একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে। পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৯ জুন) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ কথা জানান তিনি।

Advertisement

রুহুল কবির রিজভী বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না। তবে, বিশেষ কোন দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।

রিজভী প্রশ্ন করেন, সাধারণ মানুষ স্বাচ্ছন্দে ঈদ করতে পেরেছে কি না? চাঁদাবাজ-দখলদারদের কেনো ধরা হচ্ছে না?

তিনি বলেন, সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.