Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
মুক্তদেশ

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরগুলোতে ঘাপটি মেরে আছে। সচিবালয়ে অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের একটি অংশ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

Advertisement

রুহুল কবির রিজভী বলেন, ‘পরাজিত স্বৈরাচারের অনেক দোসর এখনও দেশে রয়েছে। তারা আমলাতন্ত্রসহ সবক্ষেত্রে ঘাপটি মেরে আছে। আর তাদের ষড়যন্ত্র ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছে সোহানুর জামান নয়নের মত তরুণরা।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল সেখানে। শেখ হাসিনার পাচার করা টাকার গুরুত্বপূর্ণ নথিগুলো ধ্বংস করার একটি অপচেষ্টা এটি।’

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, ‘দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার তা ভাষায় বর্ণনা করা যাবে না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ মিলিয়ন ডলার পাচারের তদন্ত করছে সেই দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা।’

সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান রিজভী।

একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়নের পরিবারকে দুই লাখ টাকা অর্থ সহায়তা করেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.