Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
মুক্তদেশ

পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন: নথিপত্র পুড়ে ছাই

পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন: নথিপত্র পুড়ে ছাই

পাঁচ ঘণ্টায় পর নিয়ন্ত্রণে এসেছে সচিবালয় ভবনে গভীর রাতে লাগা আগুন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ভবনটির ছয়, সাত, আট, নয় তলা আগুনে পুড়ে গেছে।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আছে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস।

Advertisement

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 আগুন নেভাতে গিয়ে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় ফায়ার সার্ভিসের ওই কর্মী তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির এক ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.