Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
মুক্তবিশ্ব

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাতভিত্তিক সংস্থা ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’।

সংস্থাটি বলেছে, আগামী ২৭ মে সন্ধ্যায় দেখা যেতে পারে হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ। আর ২৮ মে হতে পারে জিলহজ মাসের প্রথমদিন। সে হিসেবে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে মধ্যপ্রাচ্যে। এমনটা হলে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে।

Advertisement

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে জিলহজের চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে চাঁদটি দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

যদি জ্যোতির্বিদ্যা সোসাইটির এ তথ্য সঠিক হয়, তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

তবে, যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

যেহেতু, বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সে হিসেবে এখানকার মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।

ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। বিশ্বের সব সাধারণ মুসল্লি পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির ঈদ পালন করে থাকেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.