Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:08 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (৪ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গাড়িটি একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন।

আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ করে রাখেন। এতে ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

ঢাকা বাইপাস এলাকার স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে সিএনজি এবং অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষেধ। তবুও প্রশাসনকে ম্যানেজ করে নিয়মিত এ গাড়িগুলো চলছে। এতে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয় না।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, আহতদের চিকিৎসার জন্য দ্রুত তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই চৌরাস্তা মোড়ে পেছন থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা ও অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.