আল জাজিরা: ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধাদের “সামরিক লক্ষ্যবস্তুতে” আক্রমণ চালানো হয়েছে, এর আগে তারা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তা প্রতিহত করা হয় বলে জানায় তারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইয়েমেনের রাজধানী সানায় হুথি সামরিক অবস্থান, যার মধ্যে বন্দর এবং জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত, সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।
ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, হোদেইদায় চারটি হামলা চালানো হয়েছে, যার মধ্যে দু’টি রাস ইসা তেল স্থাপনাকে লক্ষ্য করে। এই হামলায় স্থাপনাটির কিছু কর্মী নিহত ও আহত হয়েছেন।
