Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার‎‎

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার‎‎

কুড়িগ্রামের উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। ‎

গ্রেফতার তানভীর আহমেদ রিমেজ উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বদরুল আলমের ছেলে।

Advertisement

তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

‎‎পুলিশ জানায়, রোববার (২৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের যমুনা ব্যাংকের সামনে থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলেন।

এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।‎

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.