কুড়িগ্রামের উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার তানভীর আহমেদ রিমেজ উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বদরুল আলমের ছেলে।
তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, রোববার (২৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের যমুনা ব্যাংকের সামনে থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলেন।
এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




