Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

মাদারগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী বাবুলের পক্ষে গণমিছিল

মাদারগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী বাবুলের পক্ষে গণমিছিল

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল–এর পক্ষে মাদারগঞ্জে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বালিজুড়ী হাইস্কুল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

গণমিছিল শেষে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, এমপি প্রার্থীর ছোট ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী হিরা, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু।

এ সময় উপজেলা, পৌর ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ গণমিছিলে অংশ নেন। সমাবেশে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Advertisement