Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?

মুক্তকাল ডেক্স
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াতের বক্তব্যে নারী সমাজকে অবমূল্যায়নের ইঙ্গিত পাওয়া যায়। তিনি প্রশ্ন তুলে বলেন, “আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?”
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, জামায়াতের বক্তব্য শুনলে মনে হয় তারা ক্ষমতায় গেলে নারী সমাজের জন্য সংকট তৈরি হতে পারে। তিনি আরও বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন দলের নেতারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, অথচ এখন বলা হচ্ছে—দলের প্রধান নারী হতে পারবে না, যা সাংঘর্ষিক।
বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমিরের মন্তব্যে নারী সমাজ অপমানিত হয়েছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ‘আইডি হ্যাক’ হওয়ার অজুহাতে এড়ানো হলে তা প্রমাণ করতে হবে, নতুবা জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নারীদের প্রতি অসম্মানজনক বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানকে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, নারীদের অবমূল্যায়ন করে কোনো রাজনৈতিক দল কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না।
বক্তারা বলেন, নারী সমাজের সম্মান ও অধিকার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। আগামী দিনে নারীরাই এর যথাযথ জবাব দেবে বলেও তারা মন্তব্য করেন।

Advertisement
Advertisement