Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

জামালপুরে জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন, ও আপ বাংলাদেশের লিফলেট বিতরণ

জামালপুরে জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন, ও আপ বাংলাদেশের লিফলেট বিতরণ

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
জামালপুরে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে জনসভাস্থল পরিদর্শন করেন জামালপুর জেলা আপ বাংলাদেশের নেতৃবৃন্দ।
এ সময় জামালপুর জেলার পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতকরণ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বানসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আপ বাংলাদেশের সংগ্রামী আহ্বায়ক জননেতা মো. আবিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক তারিক হাসান তুহিন ও যুগ্ম সদস্য সচিব মো. মোমিনুর রহমান।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement