Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

কুড়িগ্রামে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রামে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার সহোদর ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন ইট ভাঙার শ্রমিক নাজিম খান ইউনিয়নের পাটোয়াড়ি পাড়া থেকে নাজিম খান দিকে ফেরার সময় মমিন বকশিপাড়া এলাকায় পৌঁছালে মোড় ঘুরতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তাজরুল ইসলাম মারা যান, আর আব্দুল হক হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement