Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

বকশীগঞ্জে সাংবাদিক লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে সাংবাদিক লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী ইসমাইল সিরাজীর দায়েরকৃত মামলায় কারাগারে থাকা সাংবাদিক মনিরুজ্জামান লিমনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Advertisement

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি ও সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী।

বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছেন। তার সঙ্গে বোন স্বপ্না বেগমের জমিজমা বিরোধের জেরে স্বপ্নার স্বামীসহ দেবর সাংবাদিক লিমনকে মামলায় ফাঁসানো হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক লিমনকে কারাগারে প্রেরণ করা হয়।

বক্তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে সাংবাদিক লিমনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই নিলাখিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল সিরাজী তার ভগ্নিপতি ও আরও দুইজনকে আসামি করে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন।

সেই মামলায় ভগ্নিপতির ভাই সাংবাদিক মনিরুজ্জামান লিমনকেও আসামি করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় কারাগারে রয়েছেন।

Advertisement