Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র

মুক্তকাল ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান নতুন করে পর্যালোচনা করছে। ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিকের বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটন জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে দেখতে আগ্রহী এবং দলটির সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে চায়।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এমন একটি বৈঠকের রেকর্ডিং হাতে পেয়েছে, যেখানে এসব কথা উঠে আসে। কূটনীতিকদের ধারণা, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সেরা ফল করতে পারে। এই সম্ভাবনাকে সামনে রেখেই যুক্তরাষ্ট্র দলটির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে।
ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে ওই মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ ধীরে ধীরে ‘আরও ইসলামমুখী’ হয়ে উঠছে এবং এই প্রেক্ষাপটে জামায়াতের নির্বাচনী সাফল্যের সম্ভাবনা বাড়ছে। তিনি সাংবাদিকদের কাছে জানতে চান, জামায়াতের প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাদের টকশো বা গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে তাদের আগ্রহ আছে কি না।
তবে কূটনীতিক দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলেও তারা শরিয়া আইন জোর করে চাপিয়ে দিতে পারবে না। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, কোনো উদ্বেগজনক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতেও পিছপা হবে না।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মনিকা শি এক বিবৃতিতে জানান, ওই বৈঠকটি ছিল নিয়মিত এবং ‘অফ দ্য রেকর্ড’ আলোচনা। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না; বরং জনগণের ভোটে নির্বাচিত যে সরকারেরই দায়িত্ব গ্রহণ করবে, তার সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে।

Advertisement
Advertisement