স্টাফ রিপোর্টার:
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনের জন্য পুনঃতফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক মঙ্গলবার সাংবাদিকদের জানান, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে কমিশন বিকেলে তফসিল ঘোষণা করতে পারে এবং প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনের ভোট গ্রহণের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ইসি নির্বাচন স্থগিত করেছিল। অন্যদিকে, বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুটি আসন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হন। তবে ইসির নিয়ম অনুযায়ী সংসদ সদস্য একাধিক আসন থেকে শপথ নিতে পারেন না। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়।
এই শূন্য আসনেই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা
Oplus_131072




