মুক্তকাল রিপোর্টার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ জন প্রার্থী মাঠে রয়েছেন। এসব প্রার্থীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো অবস্থাতেই যেন কেউ প্রার্থিতা প্রত্যাহার না করেন।
গাজী আতাউর রহমান আরও জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব সাংগঠনিক শক্তির ওপর ভর করেই নির্বাচনে অংশ নেবে এবং জনগণের সমর্থন আদায়ে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে।
২৬৮ আসনে এককভাবে নির্বাচনে থাকার ঘোষণা চরমোনাই পীরের
Oplus_131072




